ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কাজ করতে কোনো অসুবিধা হবে না : মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
  • ৭০৮ বার

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও ফিরছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় । এতদিন এটি অস্পষ্ট থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে হঠাৎ করেই মুখ খুলেছেন মাহি।

এ প্রসঙ্গে মাহি বলেন, আমি চলচ্চিত্রে এসেছি জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে তাই এই প্রতিষ্ঠানটির প্রতি আমার অনুভূতি ভিন্ন । কয়েকটি কারণে মধ্যখানে একটু মনোমালিন্য হয়েছিল । কাজের জন্য আমার দেয়া কিছু শর্ত ছিল । শর্তগুলো জাজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে । তাই এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করতে আর কোনো অসুবিধা হবে না ।

বিষয়টি নিয়ে জাজ-এর কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে,এটাই তো স্বাভাবিক। আপনজনদের মধ্যে মনোমালিন্য হতেই পারে । তাছাড়া মাহি আমাদের সঙ্গে যেভাবে কাজ করতে চায়, সেভাবেই আমরা কাজ করবো ।

তিনি আরও বলেন, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু মাহির জন্য নতুন চিত্রনাট্য লিখছেন । এজন্য তিনি এখন কলকাতায় আছেন। আগামী মার্চ থেকে মাহিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করার কথা রয়েছে ।

উল্লেখ্য, ভুল বোঝাবুঝির কারণে প্রায় এক বছর জাজ এর ব্যানারে নতুন কোনো ছবিতে কাজ করেন নি সময়ের এই আলোচিত নায়িকা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কাজ করতে কোনো অসুবিধা হবে না : মাহি

আপডেট টাইম : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫