ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

এরশাদের অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল মানুষ।
তিনি উপজেলা সৃষ্টি করে শহরের সেবা গ্রামে পৌঁছে দিয়েছেন। ওষুধ নীতি করে বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ সাধন করার ক্ষেত্রে অতুলনীয় অবদান রেখেছেন; যার সুফল ভোগ করছেন দেশের মানুষ।

শুক্রবার বাদ আসর রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ স্বাস্থ্য ও শিক্ষানীতি প্রণয়ন করে দেশের মানুষের স্বাস্থ্যসেবা এবং সবার জন্য শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন।

তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন বলেই সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ১৯৯১ ও ১৯৯৬ সালে জেলে থেকেও পাঁচটি সিটে দুই-দুইবার নির্বাচিত হয়েছিলেন। দেশের গণমানুষের জন্য তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়সহ স্থানীয় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত ও চেয়ারম্যান জিএম কাদেরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

এরশাদের অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে: জিএম কাদের

আপডেট টাইম : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০