ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

আজকের দিনটা বিশেষ দিন: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজকের দিনটা একটা বিশেষ দিন। কারণ ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেফতার করেছিল। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনে আমি মুক্তি পেয়েছিলাম ২০০৮ সালের ১১ জুলাই।

বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৬ জুলাই) গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপনের মধ্য দিয়ে ১ কোটি চারা রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি কৃতজ্ঞতা জানাই আমার বাংলাদেশের জনগণের প্রতি, প্রবাসীদের প্রতি এবং বিশ্ব নেতাদের প্রতি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের সংগঠন বিশেষ করে ঢাকা মহানগর থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের প্রতি। তারা প্রতিবাদ করেছিলেন।তিনি আরও বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রায় ২৫ লাখ সিগনেচার করে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অফিসে দিয়েছিলেন। তাদের এই সমর্থন আমি পেয়েছিলাম বলেই জাতীয় ও আন্তর্জাতিক চাপে আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি বলেন, আমার বিরুদ্ধে বিএনপির আমলে বারোটা মামলা দেওয়া হয় আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আরও পাঁচটা মিথ্যা মামলা দেওয়া হয়। প্রতিটা মামলায় আমি বলেছি যে তদন্ত করে দেখতে হবে আমি দুর্নীতি করেছি কি না? ঠিক সেভাবেই করা হয়েছে। আল্লাহর রহমতে সব কিছু থেকেই আমি খালাস পেয়েছি।তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই আমি শিখেছি, যেকোনো অবস্থা মোকাবিলা করে, প্রতিকূল অবস্থা মোকাবিলা করে চলা আর সৎ পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। কারণ জাতির পিতা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন।আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়তে চাই ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে। ইনশাল্লাহ এই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব। যদিও করোনার কারণে হয়তো আমাদের সকল অগ্রযাত্রা সেইভাবে থামিয়ে দিয়েছে। তবে আমি আশা করি যে, জনগণ ঘুরে দাঁড়াবে এবং আবার আমরা এগিয়ে যাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

আজকের দিনটা বিশেষ দিন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০