ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এমপিরা ডিগ্রি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্যরা ডিগ্রি পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি থাকতে পারবেন না বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। রায়ে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। গত বছর ২৫ নভেম্বর হাইকোর্ট এই রায় দিয়েছিল।

রায় প্রদানকারী বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর আজ এ রায় প্রকাশ করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে ২০১৭ সালে করা এক রিট আবেদনে হাইকোর্ট এ রায় দিয়েছিল। স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) ওই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আফজালুল হক রিট আবেদনটি দাখিল করেছিলেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘একজন সংসদ সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা সংসদ সদস্যের নিচের পদমর্যাদার। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্য যদি গভর্নিং বডির সভাপতি হন তাহলে কার্যত উক্ত গভর্নিং বডি একটি ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য। সংসদ সদস্যরা নির্বাচিত হন আইন প্রণয়নের জন্য। আর তারা সার্বক্ষণিক এলাকার উন্নয়ন কার্যক্রম করার কাজে ন্যস্ত থাকার কথা। সংসদ সদস্যদের মধ্য থেকেই পরবর্তীতে মন্ত্রী ও স্পিকার নির্বাচিত করা হয়। সুতরাং একটি গভর্নিংবডির এমন ছোট পদে তার থাকা সমিচীন নয়। কারণ তিনি যদি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তাহলে দেশের অন্যান্য উন্নয়নমুখী কার্যক্রম ব্যাহত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এমপিরা ডিগ্রি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না

আপডেট টাইম : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০