ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া সহজ উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্ল্যাকহেডসের নাম শুনে ঘাবড়ে যান না বা অস্বস্তিতে পড়েন না, এমন মহিলা গোটা দুনিয়াতেই বিরল৷ কাকে বলে ব্ল্যাকহেডস? কেনই বা তা হয়? সাধারণত আমাদের নাকের দু’পাশে, কপালে, গালে, চিবুকে যে ছোট ছোট বাদামি/ কালো এবং ত্বকের থেকে অল্প উঁচু অংশ থাকে তাকেই ব্ল্যাকহেডস বলে৷ এগুলো আর কিছুই না, তেল-ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া ত্বকের ছিদ্র এবং মৃত কোষের সমষ্টি, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তা কালো হয়ে যায়৷ অনেকে নখ দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করার চেষ্টা করেন, কেউ কেউ স্ট্রিপ লাগিয়ে তা তুলে ফেলেন৷ তবে তাতে ব্যথা লাগে, দাগ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে৷ তার চেয়ে সাহায্য নিন কয়েকটি ঘরোয়া পদ্ধতির৷ এগুলি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকে ব্ল্যাকহেডস হবেই না, তাই তা তাড়ানোর জন্যও বিশেষ পরিশ্রমের প্রয়োজন নেই৷ তবে কখনওই ত্বক এমনভাবে স্ক্রাব করবেন না যাতে কেটে-ছড়ে যায়, তাতে কিন্তু ইনফেকশন হওয়ার আশঙ্কা  বাড়বে৷

যে ফেসপ্যাকগুলি আপনার কাজে আসতে পারে:
একটি ডিমের সাদা অংশ ও এক চাচামচ মধু ফেটিয়ে নিন৷ ত্বকে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন৷ ডিমের সাদা অংশে যে অ্যালবুমিন থাকে, তা ত্বকের ছিদ্রগুলিকে টাইট রাখে, ফলে ব্ল্যাকহেডস হয় না৷ বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়৷ সপ্তাহে দু’-একবার ব্যবহার করা যায়৷

তাজা অ্যালো ভেরার পাতা মাঝখান থেকে কেটে জ্যুসটা বের করে নিন৷ সরাসরি সেটা লাগান ব্ল্যাকহেডসের উপর৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন৷ প্রতিদিন এটা করতে পারলে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷
একটি স্ট্রবেরি, আধ চাচামচ মধু আর আধ চাচামচ লেবুর রস একসঙ্গে পিষে নিন৷ তার পর সেটা ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে রাখুন অন্তত 20 মিনিটের জন্য৷ তার পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷
টোম্যাটোর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন৷ নাকে, গালে বা যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে লাগিয়ে রাখুন সারা রাত৷ পরদিন সকালে উঠে ঠান্ডা জলে ধুয়ে নিন৷ আপনার ত্বক খুব স্পর্শকাতর হলে টোম্যাটোর রসের সঙ্গে সমান পরিমাণ জল মিশিয়ে নিন৷

গরম জলের ভাপ নিন অন্তত দু’ মিনিটের জন্য৷ তারপর অরগ্যানিক মধু, অরগ্যানিক চিনি আর লেবুর রসের প্যাক তৈরি করে আলতো হাতে ঘষে নিন মুখে৷ মিনিটখানেক ম্যাসাজ করবেন৷ তার পর মুখ ধুয়ে ফেলুন৷ প্রতিদিন রাতে শোওয়ার আগে করলে ব্ল্যাকহেডস দূর হবে এবং ফিরে আসবে না৷

দুধের সঙ্গে জায়ফলের গুঁড়ো মিশিয়ে নিন, তারপর এই মিশ্রণটা দিয়ে স্ক্রাব করুন প্রতি রাতে৷ তার আগে অবশ্যই ক্লেনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন৷
যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা অরগ্যানিক ভার্জিন নারকেল তেল রোজ রাতে শোওয়ার আগে লাগিয়ে নিন ব্ল্যাকহেডসের উপর৷ ম্যাসাজ করুন মিনিটখানেকের জন্য৷ মৃত কোষ আপনিই ঝরে যাবে৷ মিশ্র বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল দিয়ে ম্যাসাজ করলেও ভালো কাজ হয়৷ তার পর তুলো দিয়ে আলতো হাতে মুখটা মুছে নেবেন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া সহজ উপায়

আপডেট টাইম : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০