ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনায় আক্রান্ত ঢাকা কলেজের ২১ শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা কলেজের ২১ শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই পরিবারসহ আক্রান্ত। আক্রান্ত শিক্ষকদের মধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকি দুই শিক্ষক এখনও চিকিৎসাধীন।

সোমবার (১৩ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে পরিবারসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সুখবর হলো, আক্রান্তদের মধ্যে ১৯ জনই সুস্থ হয়েছেন। বাকি দুজন এখনও চিকিৎসাধীন।

এত বেশিসংখ্যক শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় অনলাইন ক্লাসে সমস্যা হচ্ছে কি-না? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘আমাদের উচ্চমাধ্যমিকের অনলাইন ক্লাস কলেজের স্টুডিওতে ধারণ করা হচ্ছে। এসব শিক্ষক ক্যাম্পাসে বা এর আশপাশে থাকেন। যারা স্টুডিওতে এসে অনলাইন ক্লাস নিচ্ছেন তাদের কেউ আক্রান্ত হননি। ক্লাস যথারীতি চলছে। এছাড়া অনার্স ও মাস্টার্সের ক্লাস শিক্ষকরা ঘরে বসেই অনলাইনে নিচ্ছেন। এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।’

আক্রান্ত শিক্ষকদের সঙ্গে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনায় আক্রান্ত ঢাকা কলেজের ২১ শিক্ষক

আপডেট টাইম : ০৭:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০