ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইসিতে সময় চেয়ে আওয়ামী লীগের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে একমাস সময় বাড়ানোর আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল দলের পক্ষ থেকে দেয়া দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন করা হয়েছে। চিঠিতে বলা হয়, ইসির নির্বাচন সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিষয়াবলী অক্ষুণ্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এসব আইনের খসড়ার ওপরে মতামত দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য এই প্যানডেমিক পরিস্থিতিতে ১৫ দিন সময় যথেষ্ট নয়। তাই এই আইনের খসড়ার ওপর মতামতের জন্য আরো একমাস সময় বৃদ্ধির প্রয়োজন।

আওয়ামী লীগ জানিয়েছে, তারা মেইলে ইসিতে এ চিঠি পাঠিয়েছেন। ইসি থেকে এ চিঠির প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। দলটি জানিয়েছে, করোনা পরিস্থিতি ভালো হলে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল গিয়ে এ বিষয়ে মতামত দেবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দলের বিজ্ঞ নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে যথাযোগ্য প্রতিনিধি দলের মাধ্যমে মতামত দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইসিতে সময় চেয়ে আওয়ামী লীগের চিঠি

আপডেট টাইম : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০