ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩৫০ টি হাতির রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার মধ্যে আফ্রিকার বতসোয়ানায় তিনশ’রও বেশি হাতির রহস্য জনক মৃত্যু হয়েছে। গত দুই মাসে এই হাতিগুলো মারা যায়। একসঙ্গে কি করে এত সংখ্যক হাতি মারা গেল তার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এই ঘটনার প্রকৃত কারণ জানতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানায় সরকার। খবর বিবিসি।

আফ্রিকার সব হাতির তিনভাগের একভাগ বতসোয়ানায় রয়েছে।

স্থানীয়রা জানায়, গত মে মাসের মধ্যবর্তী সময়ে কোনও এক অজানা কারণে সেখানকার ১৬৯ টি হাতি মারা যায়। যাতে ওই অঞ্চলের ৭০ শতাংশ হাতির মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত দুই মাসে ডেল্টা অঞ্চলে প্রায় ৩৫০ টি হাতি অজ্ঞাত কারণে মারা গিয়েছে।

হাতি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, সবকটি হাতিই মারা গিয়েছে বন থেকে কিছু দূরে অবস্থিত স্থানীয় একটি জলাশয়ের কাছে। তাই অনুমান করা হচ্ছে, ওই জলাশয়ের পানিতে কোনও রাসায়নিক পদার্থ বা বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৫০ টি হাতির রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ১০:০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০