ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অবশেষে ক্যামেরা ক্লোজ করলো কৃষ্ণপক্ষ টিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৪৩১ বার

গতকাল নুহাশ পল্লীতে একটি গানের দৃশ্যধারনের মধ্যদিয়ে অবশেষে শেষ হলো মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ ছবির শুটিং ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে গত ২ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল । ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও ছবির নায়ক রিয়াজ শুটিং স্পটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেটি আর সম্ভব হয়নি ।

অবশেষে গতকাল সোমবার নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের লেখা একটি গানের দৃশ্যধারনের মধ্য দিয়ে কৃষ্ণপক্ষ সিনেমার শুটিং পর্বের ইতি ঘটলো ।

ছবিটি আগামী জানুয়ারির ২৯ তারিখে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক মেহের আফরোজ শাওন ।

শাওন বলেন, আমরা ১৩ নভেম্বর ছবিটির মুক্তি দেয়া নিয়ে বেশ আশাবাদী ছিলাম। অনেক পরিকল্পনাও করে রেখেছিলাম সেই দিনটিকে ঘিরে । রিয়াজ ভাই নিজেও এই দিনটিতে ছবিটির মুক্তি নিয়ে বেশ আবেগী ছিলেন । কিন্তু সেটি আর হল না ।

আশা করছি আগামী ২৯ জানুয়ারিতে ছবিটি মুক্তি পাবে ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি । ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস । এছাড়াও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ এবং ফারুক আহমেদ সহ প্রমুখ ।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় ছবিটির শ্যুটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ । এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে রিয়াজের হার্টে একটি ব্লক ধরা পড়ে । এটি ছাড়াও ধরা পড়ে আরো দুইটি আংশিক ব্লক । ইতোমধ্যেই রিয়াজের হার্টের একটি ব্লকে রিং বসানো হয়েছে । পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফের কৃষ্ণপক্ষের সেটে ফেরেন রিয়াজ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অবশেষে ক্যামেরা ক্লোজ করলো কৃষ্ণপক্ষ টিম

আপডেট টাইম : ১১:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫