ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউরোপে ভ্রমণ করতে পারবেন যেসব দেশের নাগরিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপে জুলাই থেকে ১৪টি নিরাপদ রাষ্ট্রের নাগরিকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তালিকা থেকে বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর চীনের নাগরিকরা।
নিরাপদ দেশের তালিকায় রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়া।

কূটনীতিকরা জানিয়েছেন, চীনের সরকার ইউরোপীয় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিলেই কেবল চীনের নাগরিকরা ইউরোপে ভ্রমণ করতে পারবেন।

নিরাপদ দেশের নতুন যে তালিকা করা হয়েছে, সেটিতে আরও পরিবর্তন আসতে পারে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ তালিকায় আছে– আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে।

যুক্তরাজ্য এখন কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে ‘এয়ার ব্রিজ’ পদ্ধতি আয়োজনের চেষ্টা করছে। ব্রিটিশ নাগরিকরা ইউরোপের কোনো দেশে গেলে যাতে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে না হয়।

আসন্ন গ্রীষ্মের ছুটিতে এই ব্যবস্থা করতে চাইছে যুক্তরাজ্য। কারণ ইউরোপের পর্যটন খাতের জন্য এই মৌসুমটি ব্যস্ততম। এ সময়ে লাখো মানুষ এ খাতে বিভিন্ন রকম কাজ করে।

ইইউয়ের এই নিরাপদ রাষ্ট্রের তালিকা এবং এর যোগ্যতা সম্পর্কে মঙ্গলবার পরের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউরোপে ভ্রমণ করতে পারবেন যেসব দেশের নাগরিক

আপডেট টাইম : ০২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০