ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এই সঙ্কটে সরকার কোনো রাজনীতি করছে না: ফখরুলকে কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মহামারী পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ তুলেছেন। এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সকালে রাজধানীর সংসদ ভবনে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

‘সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে’-বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।

বক্তৃতা বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দুরে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলেন তাদের উদ্দেশ্য ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোথাও কি এমন নজীর আছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা দেয়া রাজনীতিবিদদের কাজ নয়,যাদের দরকার,সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে,তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবা দানে সর্বোচ্চ চেষ্টা করছে,ফ্রন্টলাইন এ কর্মরত যোদ্ধারা যখন জীবন বাজি রেখে কাজ করছেন,তখন কিছু হাসপাতাল- ক্লিনিক যে কোনো সাধারণ সেবায় গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না।

মন্ত্রী তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন, কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছে, এ মূহুর্তে এটি মোটেও সমীচীন নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে ৬৬ টি কেন্দ্রে করোনা টেস্ট করা হচ্ছে, সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্ট সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এই সঙ্কটে সরকার কোনো রাজনীতি করছে না: ফখরুলকে কাদের

আপডেট টাইম : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০