ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নূহাশ পল্লীতে চলছে কৃষ্ণপক্ষের শেষ দিনের শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৩৮৭ বার

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন ।

গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তিি দেওয়ার কথা থাকলেও শুটিং স্পটে নায়ক রিয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে সেটি আর সম্ভব হয়নি । রিয়াজ এখন সুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে শুটিংয়ে ফিরেছেন । আজ ১৪ ডিসেম্বর নুহাশ পল্লীতে চলছে ছবির শেষ দিনের শুটিং ।

ছবির মুক্তি দেয়ার প্রসঙ্গে নির্মাতা মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে বলেন, ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ।

শাওন আরো বলেন, ১৪ ডিসেম্বর সকাল থেকে নূহাশ পল্লীতে শুটিং শুরু হয়েছে। আজ আমরা একটি গানের দৃশ্যধারণ করছি । এতে অংশ নিয়েছেন রিয়াজ-মাহি। সন্ধ্যার মধ্যেই আশা করি শুটিং শেষ হবে । যে গানটির শ্যুটিং হচ্ছে সেটি লিখেছেন হুমায়ূন আহমেদ নিজেই । গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল এবং কন্ঠশিল্পী নাওমি ।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই ছবিটিতে রিয়াজ-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নূহাশ পল্লীতে চলছে কৃষ্ণপক্ষের শেষ দিনের শুটিং

আপডেট টাইম : ১২:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫