ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনাভাইরাস সূর্যের আলোতে ৩৪ মিনিটের মধ্যে মরে : গবেষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গরম আবহাওয়া করোনাভাইরাসের ঝুঁকি কমাতে পারে বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা দুজন বিজ্ঞানী লুইস সাগ্রিপান্তি এবং ডেভিড লিটল দাবি করেন, সূর্যের তীব্র আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে করোনাভাইরাস ধ্বংস করতে পারে।

এই গবেষণায় গবেষকরা সূর্যের ইউভি রশ্মি (আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতি বেগুনি রশ্মি) বছরের বিভিন্ন সময় বিভিন্ন শহরে ভাইরাসটি কীভাবে ধ্বংস করতে পারে তা বিশ্লেষণ করেন।

বিশ্লেষণ থেকে জানা যায়, গ্রীষ্মে বেশিরভাগ মার্কিন শহর এবং বিশ্বের অন্যান্য শহরে দুপুরের সূর্যের আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে পৃষ্ঠের ওপরে থাকা ৯০ শতাংশ করোনা ধ্বংস করতে পারে।

গবেষকদের মতে, ডিসেম্বর থেকে মার্চ সময়কালে ভাইরাসটি একদিন বা তারও বেশি সময় পৃষ্ঠের উপরে বেঁচে থাকতে পারে।

ফটোক্যামিস্ট্রি এবং ফটোবায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা লিখেছেন, বর্তমান তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে যে, বিশ্বের বিভিন্ন জনবহুল শহরে গ্রীষ্মকালে সার্স-কোভ-২ ভাইরাস তুলনামূলকভাবে দ্রুত নিষ্ক্রিয় হওয়া উচিত। করোনার বিস্তার এবং মহামারির সময়কাল কমাতে সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমাদের দেশে গ্রীষ্মকাল যদিও পার হয়ে গেছে, তবে ভাদ্র মাসে তালপাকা গরমের দিনের ক্ষেত্রে এই খবর আশাব্যাঞ্জক।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, সূর্যের আলো করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। সংস্থাটি এর ব্যাখ্যায় জানিয়েছে, রোদের মধ্যে অবস্থান করা বা ২৫ ডিগ্রির বেশি তাপমাত্রাও করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। আবহাওয়া যেমনই  হোক, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ইউভি ল্যাম্প ব্যবহার না করার পরামর্শও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মতে, হাত বা শরীরের অন্যান্য স্থানের ত্বক জীবাণুমুক্ত করার জন্য ইউভি ল্যাম্প ব্যবহার করা উচিত নয়। ইউভি বিকিরণ ত্বক ক্ষতিগ্রস্ত করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনাভাইরাস সূর্যের আলোতে ৩৪ মিনিটের মধ্যে মরে : গবেষণা

আপডেট টাইম : ০৯:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০