ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অপুর’ হলি উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৪৪৬ বার

এফডিসিতে চলছে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবির শুটিং । শুটিং চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ।

এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে পুরান ঢাকার শাঁখারিপট্টির আদলে নির্মাণ করা হয়েছে বিশাল এক সেট । সেই সেটের নিখুঁত নির্মাণশৈলী দেখে যে কারো মনে হবে পথ ভুলে বুঝি শাঁখারি বাজার চলে এসেছি । এমনই এক সেটে গত ২ তারিখ থেকে চলছে ছবির শুটিং ।

পরিচালক বুলবুল বিশ্বাস জানান, এই ছবির মধ্য দিয়ে পুরান ঢাকার অনেক ঐতিহ্য উঠে আসবে।

শুটিংয়ের ফাঁকে এই সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, হলি খেলা আমার এমনিতেই অনেক প্রিয় । বাস্তবে অনেক খেলেছি । কিন্তু ছবিতে এই প্রথমবারের মতো অভিনয় করলাম । আসলে বাংলাদেশের ছবিতে এই ধরনের সিক্যুয়েন্স থাকে না । তবে শুটিং করতে এসে আমার কাছে মনে হচ্ছে না আমরা শুটিং করছি। হলি খেলার আসল মজাই পেয়েছি । ছবির কাজটি অনেক ভালো হচ্ছে, দর্শক ভালো গল্পের একটি ছবি দেখতে পাবে।

পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, এরই মধ্যে ছবির শুটিং গুছিয়ে এনেছি । আমরা শাকিব খানের বাড়ির অংশের শুটিং শেষ করেছি । এখন শাঁখারিপট্টির দৃশ্যগুলোর শুট চলছে । আমি চেষ্টা করছি ভালো একটা কাজ দর্শকদের সামনে তুলে ধরতে। পুরান ঢাকার নিজস্ব একটা ঐতিহ্য আছে, সেটা উঠে আসবে আমার ছবির মধ্যে, এরই অংশ হিসেবে চলছে হলিখেলা।

‘রাজনীতি’ ছবিতে নায়িকা অপু বিশ্বাসের বিপরীতে কাজ করছেন হিরো দ্য সুপারস্টার খ্যাত শাকিব খান । এ ছাড়া ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অপুর’ হলি উৎসব

আপডেট টাইম : ১১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫