ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রাথমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ব্যাপারে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একবারে দীর্ঘ ছুটি ঘোষণা না হলেও মূলত ঈদুল ফিতরের পর ছাড়া আর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।

নতুন করে আজ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা আসছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জানা যায়, গতকাল সোমবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে জনসমাগম এড়াতে আর সংবাদ সম্মেলন করতে চায় না উভয় মন্ত্রণালয়। তাই এই ছুটি বাড়ানোর ঘোষণা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানা গেছে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও পড়বে। তবে ৪ এপ্রিলের পর কী হবে সে ব্যাপারে করণীয় ঠিক করতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যা সিদ্ধান্ত আসে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমাদের আগে চিন্তা ছিল চলতি সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেয়ার। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তাই আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। মঙ্গলবারই এ ব্যাপারে জানিয়ে দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুসারে রমজান, ঈদুল ফিতরসহ বেশ কিছু ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত ছুটি রয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে শবেবরাত, স্টার সানডে ও পহেলা বৈশাখের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে ৪ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১৪ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই করোনাভাইরাস রোধে এই ১৪ দিনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় উভয় মন্ত্রণালয়। করোনাভাইরাস পরিস্থিতির উন্নয়ন হলেও শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ঈদুল ফিতরের আগে আর খুলছে না বলে জানা যায়।

দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকতে পারে বিধায় এরই মধ্যে টিভিতে অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস সম্প্রচারের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

কিছু বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইনে লেখাপড়া আদান-প্রদান শুরু করেছে। অনেক স্কুল থেকে অভিভাবকদের ফোন দিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পর্যন্ত পড়ালেখা শেষ করাতে বলা হয়েছে। এমনকি স্কুল খুললেই পরীক্ষায় বসতে হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রাথমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

আপডেট টাইম : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০