ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনা : টেলিভিশনে ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনলাইনে সভা আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা অধিদফর (ডিপিই)। এছাড়া প্রতিষ্ঠানটিতে বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ সোমবার (২৩ মার্চ) জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। এ পরিস্থিতিতে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে। অধিদফতরের সকলের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।’

তিনি বলেন, ইতোমধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। এ সময়ে ভালোমানের শিক্ষকদের শ্রেণি পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকের পাঠদান অন্যান্য স্তরের মতো না হওয়ায় এ বিষয়ে করণীয় ঠিক করতে আমরা আজ সোমবার বিকেলে বৈঠক ডেকেছি। অনলাইনে ভিডিও গ্রুপ কলের মাধ্যমে এ সভা ডাকা হয়েছে। সেখানে কীভাবে প্রাথমিক স্তরের বাচ্চাদের টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেয়া যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

প্রথম পর্যায়ে পরীক্ষামূলক এ ক্লাস সম্প্রচার করা হবে। এতে সফল হলে পাঠদান পূর্ণাঙ্গভাবে প্রচার করা হবে বলে জানান তিনি।

ডিপিই সূত্র জানিয়েছে, বিদেশফেরত ডিপিইর তিন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রফেরত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইতালিফেরত শিক্ষা কর্মকর্তা শেফালি নাসরিন এবং তার স্বামী ভারত থেকে ফেরায় তাদের হোম কোয়ারেইন্টানে থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আসা অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি গত ১০ দিন ধরে তার নিজ বাড়িতে সবার কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসের কোনো ধরনের লক্ষণ ধরা পরেনি বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনা : টেলিভিশনে ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০২:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০