ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এমপিওভুক্ত হলেন আরও ৬২ শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনা আতঙ্কের মাঝেও সুসংবাদ পেলেন ৬২ জন শিক্ষক। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। চলতি মার্চ মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূত্র মতে, এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৭ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৪৫ জন শিক্ষক রয়েছেন।

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৯ম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৬২ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এমপিওভুক্ত হলেন আরও ৬২ শিক্ষক

আপডেট টাইম : ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০