ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রাজশাহী বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষার এবং হল বন্ধ ঘোষণা করা হয়েছে ১৮ মার্চ। এবার আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে চলমান তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে নিয়োগ পরীক্ষাও।

অর্থাৎ আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি ‘লকডাউন’ থাকবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ছুটি চলাকালীন শিক্ষক, স্থানীয় শিক্ষার্থী কিংবা বহিরাগতদের দলবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে সবগুলো ফটকে দায়িত্বরত প্রহরীদের এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে প্রক্টর দফতর।

এ বিষয়ে রাবি জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, পরিস্থিতি বিবেচনা করে ৩১ মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রাবি প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় লকডাউনের প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এ সময়ে কাউকে দলবদ্ধভাবে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে রাবির পার্শ্ববর্তী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এখনও অফিস কার্যক্রম চলমান রয়েছে। রুয়েটের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন জানান, অফিস কার্যক্রম বন্ধের বিষয়ে এখনও প্রশাসনিক কোনো সিদ্ধান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা

আপডেট টাইম : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০