ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপদজনক’ হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সব অধিদপ্তর, দপ্তর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি সংক্রান্ত প্রস্তাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি হিসেবে বাংলাদেশে গত ৮ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর করোনা ভাইরাস সন্দেহে বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রয়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থা থেকে প্রতিনিয়তই বিদেশ ভ্রমণের অনুমতি (সরকারি ও ব্যক্তিগত) প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে (কোভিড-১৯) বিদেশ ভ্রমণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপদজনক।

‘এমতাবস্থায় অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া সংক্রান্ত প্রস্তাব আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগে প্রেরণ না করা।’

সরকার ঘোষণা দেওয়ার পর ইতোমধ্যে যারা বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেছেন তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আর হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দাপ্তরিক কার্যাদি যাতে বিঘ্নত না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সার্বক্ষণিক অনলাইন ও ই-নথিতে দাপ্তরিক কার্যাদি সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৪:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০