ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনা ঢাবিতে বহিরাগত প্রবেশে জোর নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত প্রবেশে জোর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এরপরও দেখা যায় বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাসহ বিভিন্ন জায়গায় বহিরাগতদের আড্ডা। আমরা বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছি। তাই বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত যাতে না আসতে পারে সে ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।

হলগুলো বন্ধ নিয়ে প্রক্টর বলেন, আজ সন্ধ্যা ৭টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা আছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধের বিষয়ে জোর দাবি জানানো হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাসমান দোকানসহ আবাসিক হলগুলোর যে সমস্ত অতিরিক্ত দোকান রয়েছে সেগুলো বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিতসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী ব্যতিরেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাড়ি/বাসায় অবস্থান করে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনা ঢাবিতে বহিরাগত প্রবেশে জোর নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১২:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০