ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওজন কমাতে মিষ্টি কুমড়ার স্যুপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে শরীরের বাড়তি ওজন যেন কমিয়ে দিচ্ছে ঘুম। অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাত্রা ওজন বাড়িয়ে দিচ্ছে সবারই। তাই ওজন কমাতে কত কিছুই না করতে হচ্ছে। বিভিন্ন ধরনের ডায়েট থেকে শুরু করে ব্যায়াম। তাতেও যেন কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না!

আপনার এমন অবস্থা হলে ডায়েট আর ব্যায়ামের পাশাপাশি ওজন কমাতে খেতে পারেন মিষ্টি কুমড়ার স্যুপ। এই স্যুপ খেতে যেমন সুস্বাদু তেমনই উপকারী। দ্রুত ওজন কমাতে এই স্যুপের জুড়ি নেই। রাতের খাবারের সময় এই সুস্বাদু স্যুপটি খান। ওজন কমবে খুব দ্রুত।

জেনে নিন কীভাবে বানাবেন মিষ্টি কুমড়ার স্যুপ- 

উপকরণ: মিষ্টি কুমড়ার পেস্ট এক কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, আদা কুচি এক চা চামচ, কাঁচা মরিচ কুচি দুইটি, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, অলিভ অয়েল এক টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া এক চিমটি, এক কাপ পানি, লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে মিষ্টি কুমড়ার পেস্ট বানাতে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিন। এবার পানি দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এবার একটি প্যানে অলিভ অয়েল গরম করে এতে রসুন কুচি দিয়ে সামান্য নেড়ে নিন। এতে আধা কুচি দিয়ে ভাজুন। এরপর কুমড়ার পেস্ট, জিরা গুঁড়া, গোল মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে দিন। পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত মৃদু আঁচে রান্না করুন। ফুটে উঠলে লবণ এবং মরিচ কুচি দিয়ে নেড়ে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যকর মিষ্টি কুমড়ার স্যুপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওজন কমাতে মিষ্টি কুমড়ার স্যুপ

আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০