ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রাথমিকসহ সকল শিক্ষার্থীদের জন্য কঠোর হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিভাবক ছাড়া কোনও শিক্ষার্থী একা বাইরে ঘোরাফেরা করলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামএক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার বলেন, ‘তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। একা একা যেন বাইরে না যায়, তবে অভিভাবকদের সঙ্গে যেতে পারে।’

সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকী যেন বাইরে ঘুরে না বেড়ায়।

তিনি আরও বলেন, আরেকটা জিনিস অনুরোধ করি- মসজিদ, মাদ্রাসা ও পেপারের মাধ্যমে বলে দেবেন- যদি কারও জ্বর এবং সর্দি-কাশি হয় তিনি যেন কোনও পাবলিক প্লেসে না আসেন। মসজিদ বা অফিসেও না। আমরাও অফিসে বলে দিয়েছি জ্বর এবং সর্দি-কাশি থাকলে সে অফিসে আসবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রাথমিকসহ সকল শিক্ষার্থীদের জন্য কঠোর হুঁশিয়ারি

আপডেট টাইম : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০