ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
  • ১০৬৯ বার

যুক্তরাজ্যের একটি সাময়িকীর বার্ষিক জরিপে আবারও এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবার এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী হলেন প্রিয়াঙ্কা।
লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’ প্রতি বছর এশিয়ার সবেচেয়ে আবেদনময়ী ৫০ নারীর তালিকা প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী ভোটের মাধ্যমে এ তালিকা করা হয়।
সম্প্রতি আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্টের ভূমিকার অভিনয় করে সাড়া জাগানো প্রিয়াঙ্কা আবারও এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়ে স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত।
এক প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী ও গায়িকা বলেছেন, “শিরোপা ধরে রাখতে পেরে আমি খুবই খুশি। নিজেকে সত্যিই সেক্সি লাগছে এবার! আমাকে যারা ভোট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার মাঝে ‘সেক্সি’ অনুভব এনে দেওয়ায় ‘ইস্টার্ন আই’কেও ধন্যবাদ, অন্তত আরও একবার।”
‘ইস্টার্ন আই’য়ের এ তালিকায় এবার গত বছরের চেয়ে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সানায়া ইরানি। তিন নম্বরে রয়েছেন দ্রষ্টি ধামি।
তালিকায় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্থান পেয়েছেন চারে। এছাড়া পাঁচে ক্যাটরিনা কাইফ, ছয়ে নিয়া শর্মা, সাতে কারিনা কাপুর, আটে গৌহর খান, নয়ে সোনম কাপুর ও দশম স্থানে পাকিস্তানের মাহিরা খান।
৪৮ বছর বয়সী মাধুরী দীক্ষিত রয়েছেন ৪৪ নম্বরে এবং তালিকায় তিনিই সবচেয়ে বেশি বয়সী।
শ্রদ্ধা কাপুর রয়েছেন ১৯ নম্বরে। বিপাশা বসু রয়েছেন ২৫ নম্বরে। আলিয়া ভাট ২৭ নম্বরে। পরিণীতি চোপড়া ৩৩ নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ১০:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫