ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

করোনায় ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সব অ্যাপল স্টোর বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সব স্টোর সাময়িক বন্ধ করে দিয়েছে অ্যাপল। আগামী ২৭ মার্চ পর্যন্ত স্টোরগুলো বন্ধ থাকবে।

এর আগে গত মাসে চীনে ৪২টি স্টোর বন্ধ করে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহ থেকে চীনের বন্ধ স্টোরগুলো খুলতে শুরু করে অ্যাপল।

অ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। দেশটির বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় গত মাসে চলতি প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ বলেও জানিয়েছে অ্যাপল।

অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সবচেয়ে কার্যকর উপায় হল জনসমাগম কমানো। আমাদের কর্মী ও গ্রাহকদের সুরক্ষার জন্য আমরা স্টোরগুলো সাময়িক বন্ধ করছি।

তবে অ্যাপলের অনলাইন স্টোর খোলা থাকবে। যদি সম্ভব হয় তাহলে চীনের বাইরের কর্মীরা বাড়ি থেকে কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে নভেল করোনাভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন হলেও এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে সাময়িক সময়ের জন্য দেশটিতে অবস্থিত সব স্টোর, কন্টাক সেন্টার ও উৎপাদন কারখানা বন্ধ করেছিল অ্যাপল।

করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

করোনায় ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সব অ্যাপল স্টোর বন্ধ

আপডেট টাইম : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০