ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩৪ বার

বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি বিনোদন ও সৃষ্টিশীলতার এক অনন্য মাধ্যম। সরকার চাইলে বিতর্ক চর্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামের মধ্যে আনার বিষয়টি বিবেচনা করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুস্থ বিতর্কের সংস্কৃতি রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গণে প্রতিষ্ঠিত হলে তা সভ্যতার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার ক্ষেত্র তৈরি করতে বিতর্ককে আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ককে আরও ব্যাপকভাবে চর্চা ও বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।

এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দল অংশ নেয়। বাংলা বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ইংরেজিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬