ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি ও কোর্টে অবকাশের কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রোববার ১৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। এ সময় জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে। আগামীকাল থেকে অবকাশকালীন বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে বিচারিক কার্যক্রম চলবে।

শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য বিচারপতি মো. নূরুজ্জামানকে আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

আগামী ১৬ ও ২৪ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে বিচার কার্যক্রম চলবে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

আপডেট টাইম : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০