ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত করোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনের আগে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনার বিস্তার রোধে সরকারের প্রস্তুতি কেমন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে যে দল মুজিববর্ষের মতো অনুষ্ঠান বাদ দেয়, তারা আর কি করবে? আমাদের ও সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। তবে কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে, যেগুলো শিগগিরই পূরণ করা হবে।

করোনার বিস্তার নিয়ে তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্র ইউরোপসহ বিশ্বের সোয়াশরও বেশি দেশের লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানও। বিশ্বব্যাপী যখন এ রোগ মহামারী আকার ধারণ করেছে, তখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনতার জন্য নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন।

করোনা মোকাবেলায় আওয়ামী লীগের তরফ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র ও জেলাপর্যায়ে করোনাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন কাদের

আপডেট টাইম : ০৩:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০