ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে তৈরি করা হবে উড়ুক্কু গাড়ি। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা পার্সোনাল এয়ারল্যান্ড ভেহিক্যাল (পিএএল-ভি) ভারতের গুজরাটে উৎপাদন কারখানা করবে।

ওই কারখানা থেকে উৎপাদন শুরু হতে পারে বলে ২০২১ সাল নাগাদ। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে পিটিআই। এ নিয়ে পিএএল-ভির সঙ্গে গুজরাটের মুখ্যসচিব এমকে দাশের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

পিএএল-ভি এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার গুজরাটে উড়ুক্কু গাড়ির কারখানা করতে প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন দেয়ার আশ্বাস দিয়েছে। পিএএল-ভির আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্লো মাসবোমেলের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের কারখানা গুজরাটে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক বন্দর ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে।

এতে ভারত থেকে উড়ুক্কু গাড়ি তৈরি করে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১১০টি উড়ুক্কু গাড়ি তৈরির ফরমাশও পেয়েছেন তারা।

পিএএল-ভির তৈরি উড়ুক্কু গাড়িতে দুটি ইঞ্জিন থাকবে, যা রাস্তায় চলার সময় ১৬০ কিলোমিটার গতি তুলতে পারবে। এই গাড়ি আকাশে ওড়ার সময় গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

সাধারণ গাড়ি থেকে উড়ুক্কু গাড়িতে রূপ নিতে সময় লাগবে তিন মিনিট। একবার পূর্ণ জ্বালানি ভরা হলে এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি

আপডেট টাইম : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০