ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের সমন্বয়ক আব্দুর রহমান বলেছেন, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের ও নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীদের সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে এলাকাভিত্তিক আলাদা কমিটি করার নির্দেশনা দেন আব্দুর রহমান।

তিনি বলেন, আমরা জনসভা করছি না। আমরা ঘরে ঘরে মানুষের কাছে যাবো। ঢাকা-১০ আসনে জনপ্রতিনিধি হিসেবে শফিউল ইসলাম মহিউদ্দিনকে পেলে সাবেক এমপি শেখ ফজলে নূর তাপসকে হারানোর বেদনায় ভুগবে না এই আসনের জনগণ।

এদিকে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ধানমন্ডি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। এই আসনে মনোনয়ন পেয়ে আমি গর্বিত। ফজলে নূর তাপস এই এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আমরা সবাই একযোগে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত। আমরা সংগঠিত থাকলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা ১০ আসনের অন্তর্ভুক্ত থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত

আপডেট টাইম : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০