ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ত্র আইনের মামলায় জি কে শামীমকে ছয় মাসের যে জামিন দেওয়া হয়েছিলো তা বাতিল করেছে আদালত।

রবিবার দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৪ ও ৬ ফেব্রুয়ারি মাদক এবং অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।

এক মাস আগে দুইটি মামলায় জামিন পেলেও এ বিষয়ে কিছুই জানতো না রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালতে জামিননামা দাখিলের পরই বিষয়টি প্রকাশ পায়। এরপরই জি কে শামীমের জামিন বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ঐ অভিযানে জি কে শামীমসহ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন

শামীমকে নিকেতন অফিস থেকে গ্রেফতারের পরদিন ২১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র, মাদক, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়। এই চারটি মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হন তিনি। এরপর হাইকোর্টে জামিন চান।

এর মধ্যে অস্ত্র মামলায় গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শামীমকে ছয় মাসের জামিন দেয়।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, আমরা নিম্ন আদালতের আদেশ ও জামিন আবেদন পর্যালোচনা করলাম। জামিন আবেদনকারীর আইনজীবীর বক্তব্যে সারবত্ত্বা থাকায় আবেদন মঞ্জুর করা হলো। ২৭ নভেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়েছিলেন তিনি।

এদিকে পাঁচ বোতল বিদেশি মদ পাওয়ার মামলায় ঢাকার মহানগর হাকিম আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চান শামীম। শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৪ ফেব্রুয়ারি তার এক বছরের জামিন মঞ্জুর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল

আপডেট টাইম : ০২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০