ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঋতুপর্ণার বাড়ি থেকে সোনা ও হীরার অলংকার চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ৬২২ বার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কোলকাতার লেক গার্ডেন্সের বাড়ি থেকে লাখ টাকা মূল্যের সোনা ও হীরার গয়না চুরি হয়েছে । সোমবার কোলকাতার লেক থানায় পুলিশের কাছে এই অভিযোগ করেছেন ঋতুপর্ণা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করে করেছে।

জানা যায়,কয়েক দিনের জন্য কলকাতার বাইরে ছিলেন ঋতুপর্ণা । ফিরে এসে দেখেন গয়নাগুলো নেই। সঙ্গে সঙ্গে খোঁজাখুজি শুরু হয়। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেন তিনি।

এই ঘটনায় ঋতুপর্ণা বলেছেন, গয়না না পেয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি । এর থেকে বেশি আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার লেক গার্ডেন্স এলাকার ওই বাড়িতে অভিনেত্রী ও তাঁর মা থাকেন । রোববার বাড়িতে তাঁরা কিছু গয়না খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, অর্ধেকের বেশি গয়না পাওয়া যাচ্ছে না। বাড়ির আলমারিসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁরা সেই গয়না পান নি। এরপরই লেক থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই বাড়িতে বেশ কয়েকজন পরিচারক এবং পরিচারিকা রয়েছেন। অথচ যে জায়গায় অভিনেত্রী অলংকারগুলো রাখেন, সেই আলমারি ভাঙা হয়নি। যা দেখে পুলিশ অনুমান করছে আস্তে আস্তে এই সোনা বা হীরের গয়নাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনার পেছনে বাড়ির কারো হাত রয়েছে বলেই মনে করছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঋতুপর্ণার বাড়ি থেকে সোনা ও হীরার অলংকার চুরি

আপডেট টাইম : ১১:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫