ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মুজিববর্ষে ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ মুজিববর্ষে দেশের বিভিন্ন জেলার স্নাতক পর্যায়ের ১৬ কলেজের দুই হাজার ৪০০ শিক্ষক এবং আট হাজার শিক্ষার্থীকে ডিজিটাল পদ্ধতিতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) আওতায় প্রশিক্ষণ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির কর্মসূচির সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

এছাড়াও সভায় ১৭ মার্চ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে র‌্যালি, শিক্ষার্থীদের মধ্যে রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ জাতির পিতার বর্ণাঢ্য কর্ম ও জীবনী নিয়ে ১০টি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, এলএমএস-এর আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা গেলে দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। ধীরে ধীরে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির আওতায় আসতে পারবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দেশের স্নাতক পর্যায়ের ১৬ কলেজের দুই হাজার ৪০০ শিক্ষক এবং আট হাজার শিক্ষার্থীকে এলএমএস-এর আওতায় প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে আমরা কলেজের শ্রেণিকক্ষ প্রযুক্তির আওতায় স্মার্ট হিসেবে পরিণত করবো। যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ফ্লেক্সিবল কনটেন্ট তৈরি করে প্রশিক্ষণ দেয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মুজিববর্ষে ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য সুখবর

আপডেট টাইম : ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০