ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নারী দিবসে তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
  • ২৮২ বার

হাওর  বার্তা ডেস্কঃ গেল কয়েক বছর ধারাবাহিক নাটকে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আসছে নারী দিবসে ‘ছেলেরা এমনই হয়’ শিরোনামের একটি নাটকে তাকে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তিশার বিপরীতে আছেন শামীম হাসান সরকার। আগামী ৮ই মার্চ নারী দিবসে বাংলাভিশনে প্রচার হবে এটি। তিশা বলেন, টিভি নাটকে অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রকে প্রাধান্য দিয়ে আসছি। এই নাটকটিও তেমনি।
এ বছরের নারী দিবসের জন্য বিশেষভাবে নির্মিত এই নাটকটি কিছুটা কমেডি ঘরানার। তবে নাটকের শেষ প্রান্তে দর্শকের জন্য একটি বার্তাও থাকছে। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিনয় করছেন এ অভিনেত্রী। আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘হলুদ বনি’ চলচ্চিত্রটি। যৌথ প্রযোজনার এ ছবি ছোট পরিসরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাবে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায় চৌধুরী। তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার পরমব্রত ও পাওলি দাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নারী দিবসে তিশা

আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০