ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪ শিক্ষকসহ মোট ৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের সাহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির, পপুলেশন সাইন্সের ড. মো. কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটের সকরারী অধ্যাপক মো. মহসীন এবং সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আক্তার ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আজমেরী ফেরদৌস।

তবে এক সিন্ডিকেট সদস্য জানান, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেছেন। বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

চাকরিচ্যুতের কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। আমরা তাদেরকে বারবার ফিরে আসতে অনুরোধ করেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এর আগে একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ২৮ তারিখ পাঁচজন শিক্ষক ও সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

আপডেট টাইম : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০