ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বুধবারের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলে নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী বুধবার বিকাল ৫টার মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই রিপোর্ট আদালতে দাখিল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্দেশ দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ রবিবার এই নির্দেশ দেন।

আদালত আদেশে বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আপিল বিভাগের নির্দেশে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর একটি পূর্নাঙ্গ রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই রিপোর্ট আমলে নিয়ে খালেদা জিয়ার জামিন আবেদন পর্যবেক্ষণ দিয়ে খারিজ করে দেয়া হয় এবং আপিল বিভাগ তার আদেশে বলেন, খালেদা জিয়া অ্যাডভান্স চিকিৎসা নিতে সম্মত হলে তাকে যেন সেই চিকিৎসা দেয়া হয়।

হাইকোর্ট তার আদেশে বলেন, জামিন আবেদনকারী খালেদা জিয়া অ্যাডভান্স চিকিৎসা নিতে সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিয়ে থাকলে সেই চিকিৎসা শুরু হয়েছে কিনা, যদি শুরু হয়ে থাকে সেটিসহ তার শারীরিক অবস্থার উপর সর্বশেষ প্রতিবেদন দিতে ভিসিকে নির্দেশ দেয়া হলো।

একই সঙ্গে আগামী বৃহস্পতিবার খালেদার জিয়ার জামিন আবেদনের উপর শুনানির জন্য দিন ধার্য রেখে আদালত।

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ আদালত-৫। এরপর থেকে তিনি কারাবন্দী।

শারীরিক অসুস্থতার কারণে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন থেকে তিনি সেখানেই আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বুধবারের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলে নির্দেশ

আপডেট টাইম : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০