ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মঈন খানের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
  • ৪৬৬ বার

দীর্ঘদিন সাংবাদিকদের সামনে না আসলেও এবার পৌর নির্বাচন নিয়ে মুখ খুললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন মঈন খান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে নির্বাচন অর্থবহ হবে না। অতীতেও আমরা দেখেছি, সরকারি নির্দেশে সরকারি কর্মকর্তারা পরিচালিত হয়ে নির্বাচন কমিশন একটি দলের স্বার্থে কাজ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড. মঈন খানের অভিযোগ

আপডেট টাইম : ১০:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫