ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেয়র লিটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। হঠাৎ করে সমাবেশের মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাকে রক্ষা করেন।

বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার সময় এ ঘটনা ঘটে। রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার।

এজন্য মেয়র হিসাবে লিটনকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এসময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় নেতাকর্মীরা তাকে ধরে রক্ষা করেন।

এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা জানান, বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে উঠে গেলে মঞ্চ ভেঙে যায়। এসময় মেয়রও পড়ে যেতে লাগলে কর্মীরা ধরে ফেলেন। এ সময় তিনি বাম পায়ে আঘাত পেয়েছেন বলে জানান বাদশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেয়র লিটন

আপডেট টাইম : ১০:৪০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০