ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৫ দিন পরে তালামুক্ত বশেমুরবিপ্রবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ দিন পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তালামুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় আল্টিমেটাম দিয়ে তালা খুলে দেয় ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রশাসনিক ও একাডেমিক ভবন তালাবদ্ধ করে আন্দোলন শুরু করে বিভাগটির ৪১৩ শিক্ষার্থী। ফলে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক বলেন, ইতিহাস বিভাগের অনুমোদন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা মার্চের ৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে অনুমোদন না পেলে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, রবিবার থেকে আশা করি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান সকল সমস্যা নিয়ে কাজ চলছে, খুব দ্রুতই সমাধান আসবে বলে আশা করছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানের জন্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগমকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৫ দিন পরে তালামুক্ত বশেমুরবিপ্রবি

আপডেট টাইম : ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০