ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যেমন হচ্ছে পরীক্ষার নতুন গ্রেডিং পদ্ধতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সব পাবলিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতির যে সংস্কারের কথা বলা হচ্ছিল তা চলতি শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে মিলিয়ে পুরোনো পদ্ধতি জিপিএ-ফাইভের পরিবর্তে পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ-ফোর নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি পর্যন্ত গ্রেডিং পদ্ধতিতে আর কোনো প্রভেদ থাকবে না। চলতি মাসেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি ২০২০ শিক্ষাবর্ষে জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নতুন গ্রেডিং পদ্ধতি কার্যকর করা হবে। ২০২১ সাল থেকে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৪ কার্যকর করা হবে।

আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ৫ পয়েন্টের গ্রেডিং পদ্ধতির বদলে ৪ পয়েন্ট চালু করার কথা সরকার ভাবছে বলে বেশ কয়েকবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ ৪ চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে আভাস দিয়েছিলেন তিনি।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গ্রেড পরিবর্তন-সংক্রান্ত একটি সভার আয়োজন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ-৪ এর সঙ্গে সমন্বয় করে নিচের স্তরের সব পাবলিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৪ করার পক্ষেই মত আসে।

ওই সভায় নতুন গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫ এর স্থানে জিপিএ-৪ নির্ধারণের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তবে এ ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রের কাঠিন্যের স্তর, মার্কিংয়ের গুণগত মান ইত্যাদি পরিবর্তন হচ্ছে না। আগের পদ্ধতিতে খাতা মূল্যায়ন ও নম্বর বণ্টন করা হবে।

নতুন গ্রেডিং পদ্ধতিতে জেএসসি-জেডিসি, এসএসসি-সমমান, এইচএসসি-সমমান পরীক্ষায় নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ মান নির্ধারণ হয়েছে জিপিএ-৪। এ ক্ষেত্রে ৯০-১০০ পর্যন্ত এ প্লাস জিপিএ-৪, ৮০-৮৯ পর্যন্ত ‘এ’ জিপিএ-৩.৫, ৭০-৭৯ ‘বি’ প্লাস জিপিএ-৩, ৬০-৬৯ ‘বি’ জিপিএ-২ দশমিক ৫, ৫০-৫৯ ‘সি’ প্লাস জিপিএ-২, ৪০-৪৯ ‘সি’ জিপিএ-১ দশমিক ৫, ৩৩-৩৯ ‘ডি’ জিপিএ-১ এবং শূন্য থেকে ৩২ ‘এফ’ গ্রেড জিপিএ-০ বা ফেল নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে পাবলিক পরীক্ষার ফলাফলে সনাতন পদ্ধতিতে নম্বর দেয়ার পরিবর্তে গ্রেড পদ্ধতি চালু করা হয়। ২০০৩ সালে সর্বোচ্চ ৫ সূচকের (পয়েন্ট বা স্কেল) ভিত্তিতে ফল প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যেমন হচ্ছে পরীক্ষার নতুন গ্রেডিং পদ্ধতি

আপডেট টাইম : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০