ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যবিপ্রবির ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষক নিয়োগে বাধা প্রদান, উপাচার্যের কার্যালয়ে হামলা, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও র‌্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী দুই জন শিক্ষার্থীকে আজীবনসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কয়েকজন কর্মকর্তার সনদে অসামঞ্জস্য পাওয়ায় তাদের বিরুদ্ধে আইন ও বিধি-মোতাবেক ব্যবস্থা নিতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রিজেন্ট বোর্ডের সভায়, যবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে বারবার আক্রমণ, শিক্ষক নিয়োগে বাধা প্রদান, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ প্রমাণ হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী একরামুল কবীর দ্বীপ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অন্তর দে শুভকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। একই অভিযোগে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী হুমায়রা আজমিরা এরিন ও ইসমে আজম শুভকে দুই বছরের জন্য বহিষ্কার করা হলেও তাদের পড়াশোনা চালিয়ে যেতে এ আদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তারা যদি কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের এ শাস্তি কার্যকর হয়ে যাবে। এছাড়া ঘটনায় জড়িত অন্য শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ায় তাদের মানবিক দিক বিবেচনায় ক্ষমা করে দেওয়া হয়। রিজেন্ট বোর্ডের সভায় র‌্যাগিংয়ে জড়িত থাকায় ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান ও রায়হান উদ্দিনকে একবছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া অন্যদের লঘুদণ্ডের অংশ হিসেবে সতর্ক নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা রিজেন্ট বোর্ডে বিশ্ববিদ্যালয়ে যোগদানের সময় দাখিলকৃত কয়েকজন কর্মকর্তার সনদ অসামঞ্জস্য পাওয়ায় তাদের বিরুদ্ধে আইন ও বিধি-মোতাবেক ব্যবস্থা নিতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আইন ও বিধি পর্যালোচনা করে আগামী ৩০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রিজেন্ট বোর্ডের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শেখ আবু কাওসার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তোরাব মোহাম্মদ হাসান, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যবিপ্রবির ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

আপডেট টাইম : ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০