ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিন্নির আদালত পরিবর্তনে আবেদন শুনবেন হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আদালত পরিবর্তনের আবেদন শুনবেন হাইকোর্ট। বরগুনা থেকে ঢাকার আদালতে মামলা বদলির এ আবেদনের শুনানি হবে আগামী বুধবার।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের জবাবে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, বিরতিহীনভাবে এ মামলায় সাক্ষ্যগ্রহণ করছেন বরগুনার আদালত। এ পর্যায়ে হাইকোর্ট বলেন, এভাবে সাক্ষ্য নিতে বাধা আছে কি ?
মিন্নির আইনজীবী বলেন, বাধা নেই। তবে একটি মামলার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? যদি দ্রুত নিষ্পত্তি করতে হয় তাহলে দেশের সব মামলার ক্ষেত্রেই তা হতে হবে। আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। সাক্ষী আদালতে হাজির হলে তার বক্তব্য রেকর্ড করতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, আবেদনকারী মিন্নি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে আমি এখনো কোনো ডকুমেন্টস পাইনি। তাই আমার সময় প্রয়োজন।’ সময় আবেদনে আপত্তি জানান মিন্নির আইনজীবী। তখন আদালত বলেন, আমরা তো আপনার আবেদন শুনবো। এরপর আদালত শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন।

গত ৯ ফেব্রুয়ারি বরগুনা থেকে ঢাকার আদালতে ট্রান্সফার (বদলি) চেয়ে মিন্নি আবেদন করেন। বরগুনায় তার জীবনের শঙ্কা থেকে এ আবেদন করা হয়েছে বলে জানানো হয়।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেয়ার পর সেখানেই মারা যান।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিন্নির আদালত পরিবর্তনে আবেদন শুনবেন হাইকোর্ট

আপডেট টাইম : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০