ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তাপসের আসনে মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বিকালে সাঈদ খোকনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন বিদায়ী মেয়র সাঈদ খোকন। কিন্তু দল থেকে মনোনয়ন পান শেখ ফজলে নূর তাপস। পরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তিনি। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তাপস ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন।

এদিকে অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করে দল। এবার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি নতুন করে আলোচনায় এলেন।

ঢাকা-১০ আসনে উপনির্বাচন ২১ মার্চ। এই উপনির্বাচনে প্রার্থী হতে ইতিমধ্যে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল। ফজলে নূর তাপসের পরিবার থেকে তার বড়ভাই কিংবা স্ত্রীও প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনও রয়েছে রাজনৈতিক অঙ্গনে।

আগামীকাল শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তাপসের আসনে মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন

আপডেট টাইম : ০৮:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০