ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৪১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির শেষ দিন আজ শুক্রবার। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে পারবেন। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।

এর আগে গত শনিবার সকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তপসিল হওয়া তিন আসনে (গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪) ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। শূন্য হওয়া অন্য দুটি সংসদীয় আসন (যশোর-৬, বগুড়া-১) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এক দিন পর থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীনরা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি আগে বলেছিলেন, দল থেকে ডাক পেলে তিনি মনোনয়ন ফরম কিনবেন। সেই ডাক পেয়েছেন কি না, তা জানা যায়নি। বৃহস্পতিবার মনজুরের পাশাপাশি নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেনও মনোনয়ন ফরম নিয়েছেন। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামও মেয়র প্রার্থী হতে মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ জ ম নাছিরের কাছেই হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মনজুর। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

অন্যদিকে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ৬৬ জন। এর মধ্যে ঢাকা-১০ আসনে মনোনয়ন নিয়েছেন সাত জন। বাগেরহাটের-৪ আসনের আবেদনপত্র সংগ্রহ করেছেন নয় জন। গাইবান্ধা-৩ আসনের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ২২ জন। বগুড়া-১ আসনে নিয়েছেন ১৬ জন। যশোর-৬ আসনে নিয়েছেন ১২ জন। মেয়র পদে মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন

আপডেট টাইম : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০