ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাইকোর্টের আদেশ কুড়িগ্রামে প্রাথমিকের নিয়োগ স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে হাইকোর্টের আদেশের কপি কুড়িগ্রাম জেলা ও দায়রাজজ আদালতে আসার পর বিষয়টি জানাজানি হয়।
সরকারি বিধিমালা লংঘনের অভিযোগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট বিভাগে জনৈক জান্নাতুল ফেরদৌসি নামের একজন চাকুরী প্রার্থী রিট পিটিশনটি দায়ের করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জানা যায়, গত বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১শ ৬৬ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। শিক্ষক নিয়োগে ২০১৩ লংঘনের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মঈদাম এলাকার বীরমুক্তিযোদ্ধা আবু ইব্রাহীমের কন্যা জান্নাতুল ফেরদৌস সংবিধানের অনুচ্ছেদ ১০২ ধারা লংঘনের অভিযোগে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন আণয়ন করেন। এরই প্রেক্ষিতে বিচারক শেখ হোসাইন আরিফ এবং বিচারক মো: মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে দীর্ঘ শুনানী শেষে ২৭ জানুয়ারি ২০২০ তারিখে ৬ মাসের জন্য নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করেন।পিটিশনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমারী, সহকারি এটর্নি জেনারেল নজরুল ইসলাম খন্দকার, তাহমিনা পলি, দেলোয়ার হোসাইন ও সেলিম আজাদ ।কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, মঙ্গলবার হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের জাবেদা কপি ডাক বিভাগের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের কপি হাতে পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাইকোর্টের আদেশ কুড়িগ্রামে প্রাথমিকের নিয়োগ স্থগিত

আপডেট টাইম : ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০