ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ১৭২ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে এই মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সরকারি ও বেসরকারি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এর মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী রয়েছেন। নির্বাচিতদের মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী রয়েছেন।

জানা যায়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান এবং সাবেক সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছিলেন ২৬৫ শিক্ষার্থী। আর ২০১৭ সালে সর্বমোট ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে দেয়া হয় এই পদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ১৭২ শিক্ষার্থী

আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০