ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা দক্ষিণ সিটি দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করবো: ব্যারিস্টার তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, দায়িত্ব গ্রহণের পর পরই কাজ শুরু করবেন। এ জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করছেন তিনি।

তিনি বলেন, বর্তমান মেয়র আগামী মে মাস পর্যন্ত থাকবেন। আমি যখন দায়িত্ব নেবো তখন থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে। বর্তমান মেয়রের কাছে অনুরোধ ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই মশক নিধনের কাজটা যেন শুরু করেন।

আজ রবিবার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তাপস।

সাংবাদিকদের তিনি বলেন, এস এস সি পরীক্ষা, তীব্র শীত এবং গণপরিবহন বন্ধের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়াও অনেকে গ্রামে চলে গিয়েছিলেন। তবে সব মিলিয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুকুল বোস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করবো: ব্যারিস্টার তাপস

আপডেট টাইম : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০