ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

চোখ জুড়ানো অফিং হিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ৪৪২ বার

ঘুরে বেড়ানোর মতো চমৎকার একটি জায়গা অফিং হিল। অফিং হিল অর্থ- নানা রকম সৌন্দর্যের সমাহার। সেখান থেকে অনেক রকমের সৌন্দর্য উপভোগ করা যায়। সেখানে একবার গেলে বার বার যেতে মন চাইবে। তাই সময় বের করে নিন ইচ্ছা পূরণ করতে।

শ্রীমঙ্গল শহর থেকে প্রথমে কালীঘাট চা বাগানে পৌঁছান। সেখান থেকে হাতের বাম দিকে ইট বিছানো রাস্তায় এগিয়ে যান। চা বাগান আর রাবার বাগানের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ২০ মিনিটের মধ্যে পেয়ে যাবেন হুসনাবাদ চা বাগান।

সেখান থেকে পায়ে হেঁটে আগর বাগানের দিকে এগিয়ে যান। আগরের বাগান পেরুলেই দেখতে পাবেন ভারতের ত্রিপুরা রাজ্য। একটু এগুলেই পাহাড়ের ভিতরে পাবেন একটি লেক। শাপলা, জলপদ্মে ভরা লেকটির এক পাশ থেকে অপর পাশে দেখবেন শত শত পানকৌঁড়ি আর সরালী ভাসছে। লেকটি এঁকে-বেঁকে অনেক দূরে চলে গেছে।

এবার ডান দিকে রাবার বাগানের নিচ দিয়ে দেখবেন খুব সুন্দর একটা ঢালু রাস্তা চলে গেছে। ঐ রাস্তা ধরেই এগুতে থাকুন। এক সময় দেখবেন আপনি উপরের দিকে উঠছেন। ভয়ের কোনো কারণ নেই। আপনি প্রশস্থ টিলার রাস্তায় অবস্থান করছেন। সেখানে থেকে দেখবেন অসংখ্য ছোট-বড়ো পাহাড়।

যতই উপরে উঠবেন সৌন্দর্য ততই বাড়তে থাকবে। উঠে আসুন একেবারে চূড়ায়। বাইনোকুলার থাকলে লাগিয়ে নিন চোখে। হাজার রকম সৌন্দর্যে স্থির হয়ে থাকবে আপনার দৃষ্টি। মন ভরে চোখ জুড়িয়ে উপভোগ করুন অফিং হিলের সৌন্দর্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চোখ জুড়ানো অফিং হিল

আপডেট টাইম : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫