ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের আন্দোলন অব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভর্তি বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান করে তৃতীয় দিনের মতো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিপালন করছেন। শিক্ষার্থীরা বিভাগটির অনুমোদন দাবি করছেন।

শনিবার সকাল থেকেই ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাপ্রশাসনিক ভবনের সামনে বিভাগটির অনুমোদনের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি নিয়েছেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি ইউজিসির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়টিতে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে আর কোন শিক্ষার্থী ভর্তি করা হবে না। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওইদিন রাতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মুন্সী ওহিদুর রহমান বলেন, ইউজিসি যতদিন পর্যন্ত আমাদের বিভাগের স্বীকৃতি না দিবে ততদিন আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির এক সভায় বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই ২০১৭ সালে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস বিভাগ চালু করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিভাগটিতে বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের আন্দোলন অব্যাহত

আপডেট টাইম : ০২:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০