ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করালেন মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমিককে দিয়ে প্রায় এক বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণ করিয়েছেন মা। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে ১৪ বছরের সেই নাবালিকা। বর্তমানে সে আট মাসের গর্ভবতী। মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর শহরতলিতে মায়ের সঙ্গেই থাকত ওই নাবালিকা। তার মায়ের সঙ্গে প্রায়শই তাদের বাড়ি আসত মায়ের প্রেমিক বিনয়। ২২ বছরের বিনয় পেশায় অটোচালক। ডাকাতির মামলাতেও সে অভিযুক্ত। নাবালিকার মা একটি অনুষ্ঠান বাড়িতে কাজ করেন। গত দশ বছর ধরে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে থাকেন তিনি। সপ্তম শ্রেণির পর পড়া ছেড়ে দিতে বাধ্য হয় ওই নাবালিকা।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, বিনয় ও তার মা বাড়িতে এক সঙ্গে মদ্যপান করত। প্রায়শই তার মা তাকে বিনয়ের সঙ্গে রাতে শুতে বাধ্য করত। এ ভাবেই মায়ের সহায়তায় দিনের পর দিন তাকে ধর্ষণ করে বিনয়। বিনয়ের সঙ্গে থাকতে আপত্তি জানালে ওই মহিলা বলতেন বিনয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে তার।

এ ভাবেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মাকে এ কথা জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ নাবালিকার। হাসপাতালে না নিয়ে গিয়ে মেয়েকে ওষুধ খেতে বলেন মা। ওই ঘটনার পর বিনয়ও তাদের বাড়ি আসা বন্ধ করে দেয়। এর পর দিদিমাকে গোটা ঘটনা বলে ওই নাবালিকা। দিদিমা হাসপাতালে নিয়ে যেতেই গর্ভবস্থার বিষয়টি সামনে আসে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা।

ধর্ষণের ঘটনা নিয়ে এক তদন্তকারী অফিসার বলেছেন, ‘পকসো আইনে নির্যাতিতার মা ও বিনয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির মামলা বিনয় এখন জেলে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে হেফাজতে নেব। সিঁড়ি থেকে হাত-পা ভেঙে যাওয়ায় নির্যাতিতার মা এখন ঘর বন্দি। সে সুস্থ হলেই আমরা গ্রেফতার করব। ওই দুই অভিযুক্তের সম্পর্কের ব্যাপারে আমরা জানতে পেরেছি। বিনয়কে জেরার পরই বিষয়টি পরিষ্কার হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করালেন মা

আপডেট টাইম : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০