ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নায়িকা শাবানা কেশবপুর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকসহ গণসংযোগ শুরু করতে কেশবপুরে আসছেন। মঙ্গলবার সকালে তারা কেশবপুর আসবেন। ওয়াহিদ সাদিক প্রতিনিধিকে তাদের আগমন নিশ্চিত করেছেন। তাদের আগমন উপলক্ষে কেশবপুরে তোরণ নির্মাণ করা হয়েছে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। তারা বড়েঙ্গা গ্রাম থেকে গণসংযোগ শুরু করবেন।

এ ঘটনা কেশবপুরে চাউর হলে সব স্তরের মানুষের মাঝে ‘টক অব দ্যা কেশবপুরে’পরিণত হয়েছে। বিশেষ করে কেশবপুরের এমপি সাবেক জনপ্রশাসন মন্ত্রীর মৃত্যুর পর কেশবপুরে চলছে নানা রাজনৈতিক সমীকরণ। কে হবেন আগামীতে উপ নির্বাচনে নৌকার প্রার্থী, এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে কেশবপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এর মধ্যে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে।

ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন তিনি কখনো জনসভা করেননি। এবার গণসংযোগের তাদের আগমনের জন্য বড়েঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রচার চলেছে এলাকায়। শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের বাড়ি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে। প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের স্বামী প্রয়াত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের বাড়িও কেশবপুরের বড়েঙ্গা গ্রামে। বড়েঙ্গা গ্রামের একই উঠানের দুই প্রান্তে দুইজনের শ্বশুরবাড়ি।

শাবানার নিকটজন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হালিমের বাড়িও একই উঠানের অপর প্রান্তে।

আবদুল হালিমের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-নুর-আহসান বাচ্চু জানান, এবার শাবানা এবং তার স্বামীর কেশবপুর সফর নির্বাচনী গণসংযোগের অংশ। তিনি কেশবপুর থেকে নির্বাচনের আশা ব্যক্ত করছেন। কেশবপুরে আগামী সংসদ উপনির্বাচনে তাদের অবস্থান স্পষ্ট করবেন। নির্বাচন করার প্রস্তুতি কথা জানাবেন।

পাঁজিয়ার গড়ভাঙ্গা গ্রামের আবদুল করিম বলেন, ‘কেশবপুরের জন্য একজন উদার সংসদ সদস্য চান কেশবপুরের মানুষ। তারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী হলেও অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে এই সময়েও। শাবানা মনোনয়ন পেলে এবং জয়লাভ করলে সাধারণ জনগণ ভালো থাকবেন বলে তিনি দাবি করেন।’

কেশবপুর প্রেসক্লাব সংলগ্ন চায়ের দোকানে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আলোচনার মূখ্য বিষয় ছিল শাবানার কেশবপুর সফরকে নিয়ে।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেন, ‘তারা নির্বাচনী গণসংযোগে আসছেন। তাদের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সরকার প্রধানের সঙ্গে কথা হয়েছে। এরপর তারা কেশবপুরে আসছেন গণসংযোগে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ইসমত আরা সাদেক ২১ জানুয়ারি মারা যান। জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। তথ্যসুত্র- যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নায়িকা শাবানা কেশবপুর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন

আপডেট টাইম : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০